সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রার পল্লীতে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামের ১ গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত লতিকা বৈদ্য কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বরুন বৈদ্যর স্ত্রী। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঐ গ্রামের নিরোদ রায়ের ধান ক্ষেতে এই র্দুঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিরোদ রায় তাঁর ধান ক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেত রাখে। ঐ ফাঁদে লতিকার মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধা হতে লতিকা বৈদ্যর কোন খোজ মেলেনী। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজি করওে তাঁর সন্ধান পায়নি। রবিবার সকালে নিরোদ রায়ের ধান ক্ষেতে লতিকার মরদেহ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

পরবর্তিতে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে । মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ শিকারী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ওই ঘটনার সাথে জড়িত নিরোদ রায় পলাতক রয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তদন্ত মোঃ শাহ আলম বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিকা বৈদ্যর মরাদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

তালার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিব

চুয়াডাঙ্গায় দুটি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

গণপ্রকৌশল দিবস  ও আইডিইবি‘র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে র‌্যালী

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১০ জন অসুস্থ্য

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান

পাইকগাছার নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান