শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৯, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভালবাসে কোটি কোটি মানুষ তাঁর জানাজায় শরীক হয়েছে।  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় তাঁর  সুযোগ্য সন্তান তারেক রহমান ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি,  পৌর বিএনপির  সাবেক আহবায়ক শের আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু ও জেলা ওলামা দলের বিএনপির সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, পৌর ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাবেক যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি প্রমুখ।

 আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত সেই কন্টেন্ট ক্রিয়েটর

দেশজুড়ে বিদ্যার দেবীর আরাধনার, জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

সংস্কৃতির নামে অশ্লীলতা, দায় এড়াতে পারবেন না কেউ

প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ