শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় বৈরী আবহাওয়ায় বোরো ধানের আবাদে শঙ্কায় চাষীরা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

একরামুল কবীর :: সাতক্ষীরা জেলায় এবারের শীত মৌসূমে প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারনে বোরো ধান চাষে মহা শঙ্কায় পড়েছেন চাষীরা।সময় মত ক্ষেতে ধানের চারা বপণ করতে না পেরে কষ্টের ফসলে ব্যাপক লোকসান হওয়ার আশঙ্খায় আছেন তারা।

খামার বাড়ি সাতক্ষীরার সূত্র থেকে জানা গেছে, চলতি মৌসূমে সাতক্ষীরা জেলায় মোট ৮০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ২শ’৬৫ হেক্টর,কলারোয়া উপজেলায় ১২ হাজার ৮শ’৭০ হেক্টর,তালা উপজেলায় ১৯ হাজার ১ শ’৫৫ হেক্টর,দেবহাটা উপজেলায় ৬ হাজার ১শ’২৫ হেক্টর,কালীগঞ্জ উপজেলায় ৯ হাজার ৬ শ’ ৫৫ হেক্টর,আশাশুনি উপজেলায় ৯ হাজার ৬শ’৯০ হেক্টর,শ্যামনগর উপজেলায় ২ হাজার ৭শ’২০ হেক্টর । আবাদকৃত জমি থেকে এবারের মৌসূমে ধানের উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ৪শ’৪২ মেট্রিক টন। সাতক্ষীরার কৃষি বিভাগ দাবী করছেন আবহাওয়া ভালো থাকলে এবারের মৌসূমে সাতক্ষীরা জেলায় ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

তবে কৃষকেরা জানালেন এবারের শীত মৌসূমে প্রচন্ড শৈত্য প্রবাহের কারনে বীজ তলার চারা হলুদ হয়ে গেছে।অনেক বীজ তলার চারা মারা যাচ্ছে। প্রচন্ড শীতে চাষীরা মাঠ কাজ করতে পারছেন না। আর এসব কারনে তাদেরকে ১৫ থেকে ২০দিন পর ক্ষেতে ধানের চারা বপন করতে হচ্ছে। এছাড়া রয়েছে সার কীটনাশকের অসাভাবিক মূল্য বৃর্দ্ধি ও ঠিকমত সার না পাওয়া।

চাষীদের সাথে কথা বললে তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রর্তি ৩ থেকে ৪শ’ টাকা বেশী দাম দিয়ে সার কিনতে হচ্ছে। ডিলারগণ সার বিক্রিতে এবারে নানান কুটকৌশল অবলম্বন করছেন।
আর এসব কারনে এবারের মৌসূমে বোরো ধান চাষে লোকসানের আশঙ্খায় আছেন সাতক্ষীরার কৃষকেরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ 

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

সাতক্ষীরা ল কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দের স্মরণ সভা

সাংবাদিক রবিউলের মাতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা