রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচিত হচ্ছে। এই বিষয়ে শনিবার সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান ব্যক্ত করেছেন।

তারেক রহমান বলেন, “এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।”

পোস্টে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব

ছাড়াও সর্বোচ্চ আন্তরিকত সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।”

“সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।” যোগ করেন তারেক রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

সাতক্ষীরায় জমে উঠেছে সংসদ নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত ইসলামী ও বিএনপি

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

কালিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন

সাতক্ষীরা মেডিকেলে প্রথম বারের মত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

আশাশুনিতে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন

সাতক্ষীরায় চার আসনে জামায়াতের জয়