বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় পান বিএনপির এ প্রার্থী।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং হিজড়া ভোটার ১ জন।

এর আগে ভোট গণনা চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। পরবর্তী আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ৩৫টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকলেও ফল আটকে রাখা হয়েছে।

তবে বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন: সভাস্থল পরিদর্শন

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস এমপি আ:খালেকের

৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ

খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: মৌতলায় কাজী আলাউদ্দিন

পাইকগাছায় দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার লুট

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানি নারী ফুটবলারের সিদ্ধান্ত পরিবর্তন

প্রফেসর নূরুল ইসলাম ছিলেন একজন সোনার মানুষ

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা”দল সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল