সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দুবাইকে জেতালেন মোস্তাফিজ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ : রোববার (২১ ডিসেম্বর) আবুধাবিতে আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। যেখানে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন এই বাঁ হাতি।

সব মিলিয়ে আসর জুড়ে মোস্তাফিজ যা করে চলেছেন, সেটা এক প্রকার ম্যাজিকই বলা যায়। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫.২৫ ইকোনমিতে তার উইকেটের সংখ্যা ১৪টি। আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে।

শুরুটা অবশ্য ভালো হয়নি মোস্তাফিজের। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট না তুলে ফিজ খরচ করেন ১৩ রান। নিজের দ্বিতীয় ওভার যখন বোলিংয়ে আসেন তখন গালফের রান ৩ উইকেট হারিয়ে ১১০ রান।

১৪তম ওভারে এসেই দেখান ম্যাজিক, একে একে তুলে নেন ৩ উইকেট। ওভারের দ্বিতীয় বলে প্রথমে ফেরান ৩৬ রান করা জেমস ভিন্সকে। ভাঙেন আজমতউল্লাহ ওমরজাইয়ের সাথে গড়া তার ৬৬ রানের জুটি।

এরপর চতুর্থ ও পঞ্চম বলে ওমরজাই (৪৩) ও শন ডিকসনকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন। তবে হ্যাটট্রিক না আসলেও থেমে যায় রানের গতি। সেই ওভারে দেন ৫ রান।

১৮ ওভারে বল হাতে ১১ রান দিলেও শেষ ওভারে দেন মাত্র ৪ রান। এই ওভারের প্রথম বলে মোহাম্মদ নবী ক্যাচ মিস না করলে পেতেন আরো এক উইকেট। তবে এখানে ঘটে এক মজার কাহিনী।

ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হন পরপর তিনজন। তাতে ১ বল বাকি থাকতে গালফ জায়ান্টস থামে ১৫৬ রানে।

যে রান ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ক্যাপিটালস। শায়ান জাহাঙ্গীর (৪৮), রভম্যান পাওয়েল (৪৭*), মোহাম্মদ নাবি (২৫*) মিলে জেতান দলকে। তবে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে দুই কোটি টাকা ডাকাতি

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

তৃণমূলে হাতপাখার গণজোয়ার

উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, দীপু দাশের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিজয়ী হলে হিন্দু সম্প্রদায় আর অবহেলিত থাকবে না-ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবে আলহাজ্ব আব্দুর রউফ

মহাসড়কে বিমান জরুরি অবতরণ: আতঙ্কিত যাত্রী ও জনসাধারণ

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি