বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পানি, স্যানিটেশন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ তুলে ধরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা এবং অংশগ্রহণকারীদের মতামত ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই শুনানির আয়োজন করা হয়।
হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর এসিসিইএসএস প্রকল্পের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বিআরডিবি হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং ডরপের কো-অর্ডিনেটর মোঃ শরিফুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমা ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী।
এতে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান আবু হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তুনী অধিকারী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, মা সংসদের স্পিকার তহমিনা খানম, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, স্বপ্না মন্ডল প্রমুখ। গণশুনানিতে অংশগ্রহণকারীরা পানি ও স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। তারা ইউনিয়ন পরিষদে নারীদের জন্য পৃথক প্রকল্প গ্রহণ, বেড়িবাঁধ নির্মাণ দ্রুত সম্পন্ন করা, আর্সেনিকসহ সকল ধরনের পানি পরীক্ষার ব্যবস্থা, জলবায়ু সহনশীল পানি প্রকল্প গ্রহণ, খাস পুকুর খনন কার্যক্রম বাস্তবায়ন, ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এ সময় অনুষ্ঠান বক্তরা বলেন, নারীদের জন্য প্রতি বছর পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে।
শুনানিতে কয়রার সাংবাদিকরা এলাকাবাসীর পানি সমস্যার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা ডরপ-এর এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক আয়োজনের প্রশংসা করেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত

শ্যামনগর থানায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

খুলনায় মধ্যরাতে আগুনে দোকান ভস্মীভূত

‘খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার’

দেশের নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিলড্রেন ভয়েস