শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন – সাতক্ষীরা শহর শিবির সভাপতি আল মামুন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা :ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহর শিবিরের আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুফান কোম্পানির মোড়ে ছাত্রজমায়েতে অংশ নেয়। সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. মেহেদী হাসানের সঞ্চালনায়

ছাত্র জমায়েত ছাত্র জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আবু তালেব, সাতক্ষীরা শহর জামায়াতের ৮ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুল গফুর। এসময় সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়া সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ, কলেজ সম্পাদক শামীম হোসেন, সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহিম খলিলুল্লাহ পউপস্থিত ছিলেন। এসময় শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন। ফ্যাসিস্ট সরকার শিবিরের নেতাকর্মীদের গুম,হত্যা, নির্যাতন করেও শিবির ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে পারেনি। আর আপনারা শিবিরকে হজম করবেন। শিবিরকে হজম করতে গেলে পেট বাস্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন এবং দেশ ও ইসলাম রক্ষার তাগিদে তারা যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত।

এসময় সমাবেশে উপস্থিত সকলের দূর্নীতি চাঁদাবাজ এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ করেন। মিছিলে সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের হাজার নেতাকর্মী ও ছাত্রজনতা অংশ নেয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করেন। উল্লেখ্য ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারী আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ

মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে : জামায়াত আমীর

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

সাংবাদিক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

সাংবাদিক এইচ এম আলাউদ্দিনের সুস্থতা কামনায় কয়রা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূ- গর্ভস্ত থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে থাকা আশাশুনি

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল ইসলাম

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া