বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নিয়োগের দুই দিনের মাথায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংক এমডির

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: নিয়োগ পাওয়ার মাত্র দুই দিনের মাথায় দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মনোনীত নাবিল মুস্তাফিজুর রহমান। ব্যাংকের চেয়ারম্যানের কাছে দেয়া এক চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতার কথা জানান।

ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল পাঠানো ওই চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমান লিখেছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি এ দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। তবে এমডি ও সিইও পদে তাকে বিবেচনা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগে সরকারের সম্মতির কথা জানায়। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় তাকে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুনভাবে গঠিত এই ব্যাংকের ব্যবস্থাপনায় অভিজ্ঞ ব্যাংকার নিয়োগের অংশ হিসেবেই তার নাম প্রস্তাব করা হয়েছিল।

নাবিল মুস্তাফিজুর রহমান বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সমন্বয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।

ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন

আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে : এসএম মনিরুল হাসান বাপ্পী

দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

আঞ্চলিক সংঘাত ও পরাশক্তির প্রতিযোগিতার ঝুঁকিতে বাংলাদেশ

নির্বাচিত হলে বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করব : আউয়াল

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস