কালিগঞ্জ প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-২০২৬ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার নলতাই বৃক্ষরোপণ ও গাছ বিতরণ করেছেন।
বুধবার(২৬ নভেম্বর)বিকাল ৪ ঘটিকায় নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও কাজী হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতের ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুল গফফার,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালিম বিভাগের সভাপতি মাওলানা কাজী মুজাহিদুল আলম,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
















