মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৫, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ

 

 শ্যামনগর প্রতিনিধি : জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটের পরিবর্তে ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে “শ্যামনগরের সর্বস্তরের জনগণ” ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়কটি শ্যামনগরবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সওজ ও জনপদ বিভাগ ইতোমধ্যে রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তাহলে পরিকল্পনা অনুযায়ী ৩৪ ফুট প্রশস্ত করার বদলে ২৪ ফুটেই সীমাবদ্ধ রাখা হচ্ছে কেন—এ প্রশ্ন তোলেন তারা। বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ সড়ককে সংকুচিত রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে যানজট, দুর্ঘটনা ও চলাচলে মারাত্মক ভোগান্তি বাড়বে।
বক্তব্য দেন খাঁন আব্দুস সালাম, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক গ. ম. আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, মো. মনিরুল ইসলাম, ঠিকাদার মো. জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো. ফারুক হোসেন, শেখ জাকির হোসেনসহ আরও অনেকে। তারা বলেন, “জনগণের স্বার্থেই সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করতেই হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাসিনার ৩ মামলায়২১ বছরের কারাদণ্ড

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন-বল্লীর নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

শীতের রাতে উদ্ধার হওয়া সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কয়রায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে: সাকি