বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুদকের অভিযান।। অফিসার পলাতক

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি :  আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন(দুদক)এর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। আগে থেকে খবর পেয়ে পালিয়ে যান উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোমিন আহমেদ।

প্রাথমিক তদন্তে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে বুঝতে পেরে তিনি পালিয়েছেন বলে জানিয়েছেন দুদক।

তদন্তকারী কর্মকর্তা খুলনা বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান,অবৈধ অর্থ লেনদেনের খবর পেয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে আমরা বিভিন্ন ছদ্মবেশে অফিসের আশেপাশে অবস্থান করেছি। কিন্তু অভিযানের কথা জানতে পেরে অফিসার অফিস থেকে গা ঢাকা দিয়েছেন। এরপর নিজের ফোন বন্ধ রাখেন। অন্য নাম্বার দিয়ে অফিসের স্টাফদের সাথে যোগাযোগ করলেও দুদকের কোন কর্মকর্তার সাথে তিনি কথা বলেননি।
দুদক কর্মকর্তা আরও জানান,সরকারিকৃত কলেজের ২০০০ সালের বিধি মোতাবেক আশাশুনি সরকারি কলেজের আত্নীকৃত শিক্ষা ক্যাডারে উন্নীত করতে শিক্ষকদের কাছে হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। লেনদেন নিয়ে দরকষাকষির এক পর্যায়ে এই অফিসার তার সহকারী শাহারাত হোসেনকে সাথে নিয়ে কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের অফিসে বসে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ করেন। একজন কর্মকর্তা কোন অফিসে গিয়ে ঘুষের টাকা চাওয়ার ঘটনা আমাদের কাছে নতুন। দাবিকৃত ঘুষের টাকার ১ম কিস্তি ২ লক্ষ ২৫ হাজার টাকা এর আগে হস্তান্তর করা হয়েছে।

আজ (২ডিসেম্বর) বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবে সহকারী অফিসার শাহারাত হোসেন ও শিক্ষকদের সাথে কথা বলে হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ যে টাকা নিয়েছেন তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরবর্তী পদক্ষেপ স্যারেরা নিবেন।

অভিযোগের বিষয়ে আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদের সাথে কথা বলা সম্ভব হয়নি তবে অফিস সহকারী শাহারাত হোসেনর সাথে কথা হলে বলেন,আমার জীবনে যা না তাই করা হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা

কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

আগরদাঁড়ী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নারী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ইউএনওকে অপসারণের দাবি

১৪ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ