বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৫, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওয়াটারগান দিয়ে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা আমানতকারীদের জন্য অন্যায্য ও অমানবিক।

তারা জানান, গত দুই বছর ধরে অনেকেই মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা এবং এফডি, ডিপিএস ও এমটিডিআরসহ মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধের দাবি তোলেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলনকারীরা ঘোষণা করেন, দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় পাইকগাছায় নদী পারাপার ও যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে

ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা,শুধু ধর্মীয় আবেগ নয় : গভর্নর

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ২১৭ নেতাকর্মী

কয়রায় দুর্যোগের সতর্ক বার্তা বিষয়ক এ্যাডভোকেসি সভা

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে  তিতুমীর ফাইটার্স দলের জয়

রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে: সাকি

সাতক্ষীরা জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভা অনুষ্ঠিত