বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাত দেড়টার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে, যখন জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য সংবলিত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পোস্টটি মুহূর্তেই বিতর্ক সৃষ্টি করলে পরে তা সরিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুত বিবৃতি দিয়ে জানানো হয় যে, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করে হ্যাকাররা এই অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছে।

ডিবি পুলিশ এই হ্যাকিং চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে। বঙ্গভবনের একজন আইটি কর্মকর্তার এই ঘটনায় জড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭০ মিলিয়ন ডলার

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যা বললেন কপিল

ভারতে ডাইনি সন্দেহে ঘরে স্বামী-স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে বিশ্বনেতারা কী বলছেন