রবিউল ইসলাম :: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে নবনির্মিত ‘আগরদাঁড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ টায় জেলা জামায়াতের সূরা এবং কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
মসজিদ উদ্বোধন শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, “মসজিদ হলো আল্লাহর ঘর এবং সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু। এই নবনির্মিত মসজিদ অত্র এলাকার মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, আগরদাঁড়ী ইউনিয়ন আমির মাওলানা মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত আমির মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম,যুব বিভাগের সদর উপজেলা সেক্রেটারি আশরাফুল আলম বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

















