শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হলো সাতক্ষীরা জেলা বিএনপি।

নজির বিহীন এই রাজনৈতিক মিলনে ফুটে উঠেছে রাজনৈতিক সৌহার্দ্য ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতি সম্মান রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে জেলা বিএনপির বর্ষীয়ান নেতাদের ঐক্য। জেলা শহর থেকে শুরু করে সাড়া ফেলেছে  সমগ্র দেশব্যাপী।

শুক্রবার(২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ’র মহতী উদ্যোগে দলীয় মনোনয়ন পেতে আন্দোলনরত জেলা বিএনপির ২ নেতার সাথে সাক্ষাত এবং ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঐতিহাসিক মিলন এই ঘটনার সাক্ষী হয়েছে জেলাবাসী। দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতি’র বাসভবনে মতবিনিময় করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালে তারা আন্দোলন ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার আশ্বাস প্রদান করেন ।

ঐতিহাসিক এই মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী একে একে ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ ও মশাল মিছিলের কারণে নিশ্চিত বিজয়ী বিএনপির রাজনীতিতে এক দলীয় সংকটের সৃষ্টি হয়। ফলে আসন গুলোতে সুযোগ নিতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন গুলো। সাতক্ষীরা-২আসনে জামায়াতের ঘাটিতে ধানের শীষের হানা। এই সিটে বিজয়ের লক্ষ্যে আরো একধাপ পৌছে গেল বিএনপির ধানের শীষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকটকালীন সময়ে জেলার জনপ্রিয় ও হেভিওয়েট এই নেতাদের ঐক্য সর্বকালের সেরা ঘটনা। আসন্ন নির্বাচনের সকল সমীকরণ বদলে ফেলেছে এবং এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ও অপার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য, আলহাজ্ব মো. আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের ৩৮ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এবং তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।

ভোটের মাঠে এবার বড় লড়াই হবে বলে মনে করছে সাতক্ষীরার সাধারণ ভোটার ও সচেতন মহল।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর

পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা, শোডাউন ও পথসভা

আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক

সরকার ভারত থেকে ২১৭ কোটি ৬৮ লাখ টাকার চাল কিনবে 

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ১; গ্রেপ্তার ৪