সোমবার , ৯ মার্চ ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৯, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত।

সোমবার (৯ মার্চ) ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সূলতানা। তিনি বলেন-নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন নয়, বরং পুরুষতান্ত্রিক মানসিকতা ও সামাজিক কুসংস্কার দূর করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টাস ফোরামের সভাপতি ও দি ফিন্যানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা: নায়লা পারভিন এবং সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস এটি কেবল কোনো আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং নারীর মর্যাদা, সমঅধিকার এবং ক্ষমতায়নের এক বৈশ্বিক অঙ্গীকার। সামাজিক কুসংস্কার বা ‘স্টিগমা’র কারণে নারীরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। অধিকার কেবল কাগজে-কলমে থাকলে চলবে না, তা প্রয়োগের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও ন্যায়বিচার। আজ আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নারী ভয়হীনভাবে তার প্রতিভা বিকাশ করতে পারবে এবং প্রতিটি কন্যা শিশু বৈষম্যমুক্ত শৈশব পাবে। তাই নারীর আজকের পদক্ষেপ আগামির ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃর্ক পরিচালিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর সুমাইয়া তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার লায়লা ইয়াসমিন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কেস ম্যানেজার রোজিনা আক্তার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

ফরেষ্ট গার্ড শেখ সেলিমের মৃত্যুতে বন প্রহরী কল্যান সমিতির শোক

ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করবে জামায়াত

আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক

‘খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার’

আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

আশাশুনিতে জেলা প্রশাসকের উপরকরণ বিতরণ, নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ্র উদ্বোধন