রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস, ‘ইনকিলাব জিন্দাবাদ’

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, “আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

দুই বাক্যের সংক্ষিপ্ত স্ট্যাটাসে জামায়াত আমির লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

জুলাই গণঅভ্যুত্থানে একটি স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। গতকাল এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে শব্দবন্ধটি ঘুরেফিরে আসছে।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটিকে নতুন করে আলোচনায় আনেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সংসদ সদস্য বলেন, “নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।”

এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৮২৫ জন

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২

বিল নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস এমপি আ:খালেকের

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী

আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি  মুক্ত দিবস পালন

আসিফ নজরুলের ‘নিরাপত্তা শঙ্কা’ নাকচ করল আইসিসি

সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন

দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হকের সুস্থতা কামনায় কযরা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি