বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ

পাটকেলঘাটা প্রতিনিধি :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলী নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজন নিহত হন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাবা-ছেলের মনোনয়ন জমা, যাচাই-বাছাইয়ে দুটিই বাতিল

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা

কলারোয়াতে স্মরণে’৮৭” র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

পাইকগাছায় জিয়া পরিবারের জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটের ফলাফল দীর্ঘায়িত হবে না : ইসি সচিব