সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :  আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এমন একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাত বার করে পাঠ করলে দুনিয়া ও আখেরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার এ দোয়া পড়ে:

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।

তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। (ইবনুস সুন্নী ফি আমালিল ইয়াওমি ওয়াল-লাইলাহ: ৭১)

এ দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদমুহূর্তে এ দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবি; হজরত ইবরাহিম (আ.) এবং আমাদের নবি হজরত মুহাম্মাদ (সা.)। আল্লাহর নবি হজরত ইবরাহিমকে (আ.) তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এ দোয়াটি পড়েছিলেন। আমাদের নবি হজরত মুহাম্মাদও (সা.) এ দোয়াটি পড়েছিলেন, যখন মুসলমানরা ওহুদে বিপর্যয়ের

মুখে পড়ে, অনেকে শহিদ হন, এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। (সহিহ বুখারি: ৪৫৬৩)

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল বন্দরে ভ্রমণে ১৭ লাখ টাকা রাজস্ব আয়

বেনাপোলে ২ মাস ধরে আটকা শত কোটি টাকা মূল্যের ১৫০ ট্রাক সুপারি

আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না জাতীয় দলের খেলোয়াড়রা

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা : এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুদকের অভিযান।। অফিসার পলাতক

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার

সুগন্ধি মিশিয়ে আতপ চাল পোলাওয়ের নামে বিক্রি

কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত