শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান ::/strong>আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জমি জবর দখলে বাধা দেওয়ায় মারপিটে জখম, শ্বাসরোধে হত্যা চেষ্টা, ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত সোহরাব আলী সরদারের ছেলে আমিরুল ইসলাম, শাহিনুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে আবির হোসেন, আমিরুল ইসলামের ছেলে ইমন হোসেন ও স্বাধীন হোসেন এবং জনৈক আঃ রাজ্জাককে বিবাদী করে দাখিলকৃত অভিযোগ ও বাদী জানান, আমার স্বামীর নামে ১৬০৪ খং ২৬৮২ ও ২৬৯০ দাগে মাঠপর্চায় ১.০৯ একর জমি রেকর্ড হয়। প্রিন্ট পর্চায় আরএস ৪৬৭ খং ভুলবশত স্বামীর নামের পরিবর্তে সোহরাব আলঅর নামে ০.১৪৮ জমি রেকর্ড হয়। আমরা জানতে পারার পর আমার পুত্র খোকন সরদার ওরফে নুরনবী বিজ্ঞ আশাশুনি সহকারী জজ আদালত, সাতক্ষীরায় দেং ২৪২/২৫ নং মামলা করলে বিজ্ঞ আদালত ১৫/১০/২৫ তাং স্টাটাস্ক আদেশ এবং ২৬/১১/২৫ তাং ০৩ নং আদেশে স্টাটাস্কো আদেশ প্রতিপালন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে ওসি আশাশুনিকে আদেশ দেন।

অভিযোগের বিবাদী আমিরুল দিং গত ১৩ ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় বাদীদের বসত বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জমি জমা জবর দখলের চেষ্টা করে। বাদী, মেয়ে অনজিলা খাতুন ও বৌমা বিউটি খাতুন মৌখিকভাবে বাধা নিষেধ করতে গেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করে জখম করে। শ্লীলতাহানী ঘটায়। বসত ঘরে ঢুকে নগদ ২০,০০০ টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন ( ৫৫,০০০ টাকা) নিয়ে নেয়। বাদীর পোতা শিশু নাবির হোসেন (৩) এর কপালে বাঁশের লাঠির আঘাতে জখম করে। আসবাব পত্র ও ঘর বাড়ি ভাংচুর করে অনুমান ৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে। বাদীর গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্বাক্ষীরাসহ পাশের লোকজন মারপিট ঠেকিয়ে দেয়। বিবাদীরা আবারো মারপিট ও প্রান নাশ করার হুমকি এবং মৎস্য ঘের জবর দখল করে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, একজন দারোগাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে মতবিনিময় সভা

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

নির্বাচনের তফশিল ঘোষণা হবে ৭ ডিসেম্বরের পরে : ইসি আনোয়ারুল

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি…. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ ও ধারাবাহিক উঠান বৈঠক করলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক