বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৮, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দোতলায় পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা  যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আকবার আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক

শেখ শরিফুজ্জামান সজীব,  জেলা জাসাসের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আলী শাহীন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ।  এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী।  এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাজার হাজার মানুষের জনস্রোতই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত-সখিপুরে-আব্দুর রউফ

সামাজিক মাধ্যমে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে সংঘাতের সমাপ্তি: ইরান

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

যুক্তরাষ্ট্রজুড়ে গণগুলিতে নিহত ১, আহত ১৫

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

বেনাপোলে ২ মাস ধরে আটকা শত কোটি টাকা মূল্যের ১৫০ ট্রাক সুপারি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি ও বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে অগ্রাধিকার