রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দরা।

মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দরা আরো বলেন, প্রকৌশল পেশায় নি¤œপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান।”

রবিবার (১ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংগঠনের যুগ্ন আহবায়ক ও পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এম. এম. এ আবু জায়েদ বিন গফুর।
মানববন্ধনে বৈষম্যহীন উন্œত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দরা বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপন লংঘন করছে। প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দরা এসব কথা বলেন।”

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) প্রকৌ: আবেদুর রহমান, সাবেক সভাপতি ও সহকারি প্রকৌশলী (অব.) প্রকৌঃ সেলিম সরোয়ার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা সর. টিএসসির বিভাগীয় প্রধান (আরএসি) প্রকৌঃ শেখ আব্দুল আলিম, সদস্য সচিব প্রসেনজিৎ সাহা, জুনিয়র ইন্স. মো. মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপ-সহকারী প্রকৌশলী সাতক্ষীরা পৌরসভার- প্রকৌঃ কামরুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, আইডিইবির সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক প্রকৌঃ মো. রবিউল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এর সভাপতি আনিছুর রহমান পলাশ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌঃ মো. ফারুকুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু নাঈম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা।

এসময় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

বেনাপোলে ২ মাস ধরে আটকা শত কোটি টাকা মূল্যের ১৫০ ট্রাক সুপারি

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম: পাল্টে যেতে পারে ভোটের অঙ্ক

শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাফেজ মনির হোসেনের কবর জিয়ারত করলেন মুহাদ্দিস আব্দুল খালেক

জামায়াতের সঙ্গে পল কাপুরের বৈঠক

নিখোঁজ শিখা বর্মনকে খুঁজে পেতে সাহায্য করুন

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান