মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাফেজ মনির হোসেনের কবর জিয়ারত করলেন মুহাদ্দিস আব্দুল খালেক

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

মোঃ তৌফিক আল হাসান :: সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ রজব আলী সাহেবের সুযোগ্য সন্তান হাফেজ মনির হোসেনের মর্মান্তিক ইন্তেকালে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গত কয়েক দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁর রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কবর জিয়ারত করেন সাতক্ষীরা সদর-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, জননন্দিত আলেম মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব।

কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন , আগরদাঁড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান কবির হোসেন (মিলন) ও শিবপুর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা। জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তায়ালার পক্ষ থেকে ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বলেন, “হাফেজ মনির হোসেন ছিলেন একজন ভদ্র, দ্বীনদার ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, গোটা এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।”

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
আল্লাহ তায়ালা মরহুম হাফেজ মনির হোসেনকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন—আমিন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

ভূমিজ ফাউন্ডেশের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা 

ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করলো বাটা

ডোনাল্ড ট্রাম্প ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব 

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা প্রার্থনায় পদে পুর্নবহাল হলেন সেই চিকিৎসক