শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও টি–টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে এই সিদ্ধান্তকে সমর্থন করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে মনে করেন তিনি।

নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। সেটি মানেনি আইসিসি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এর আগে জানিয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এরই মধ্যে বলেছেন, পাকিস্তানের টুর্নামেন্ট বয়কট করা উচিত। সব মিলিয়ে এমন একটি গুঞ্জন চলছে কয়েক দিন ধরেই। যদিও পিসিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

সাবেক পিসিবি চেয়্যারম্যান নাজাম শেঠি আগেভাগেই জানিয়ে দিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে তিনি এর পক্ষেই থাকবেন।

সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।

আইসিসির সমালোচনাও করেছেন নাজাম শেঠি। বড় বড় সিদ্ধান্তে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন। তাঁর ভাষায়, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

নাজাম শেঠি মনে করেন, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদনটি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল, ‘বিসিবির একটি বৈধ কারণ ছিল। কারণ, সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।’

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টুয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা

নিয়োগের দুই দিনের মাথায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংক এমডির

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

সাতক্ষীরা যুবদলের সাবেক সম্পাদক মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শ্যামনগরে হরিণ উদ্ধার : সুন্দরবনে অবমুক্ত 

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী