বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীর খান মার্কেট, কমার্স মার্কেটসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী  ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।
এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। পরিবর্তন চাইলে সকলে ধানের শীষের পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে সাতক্ষীরার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব। বিগত সময়ে মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন। নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় গণসংযোগ কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা

আশাশুনিতে শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

হাদিকে গুলি, আমাকে শোরুমে নিয়ে যান-সব সত্য বেরিয়ে আসবে: মোটরসাইকেলের মালিক

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তানে