রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : মুহাঃ আব্দুল খালেক

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত প্রাথী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু পুরুষ নয় বরং নারীদের উল্লেখযোগ্য অংশ গ্রহণ রয়েছে।

এক্ষেত্রে হযরত খাদিজাতুল কুবরা (রা.) সবার চেয়ে অগ্রগামী ছিলেন। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া (রা.) একথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামের প্রাথমিক সময়ে ৫শ জন ইসলাম গ্রহণকারীর মধ্যে একজন ছিলেন ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া (রা.)। ওহুদের যুদ্ধে রাসূল (সা.) কে নিরাপত্তা দেওয়ার জন্য মানবঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হযরত সুবাইতা (রা.)। তিনি রাসূল (সা.)-এর দিকে নিক্ষেপ সকল আঘাত সমস্ত শরীর পেতে দিয়ে ধারণ করেছিলেন। রাসূল (সা.)-এর শশ্রুষায় তিনি দ্রুত আরোগ্যও লাভ করেছিলেন। মূলত, ইসলামে নারী জাতিকে বিশেষ মর্যাদা দিয়েছে। তিনি আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অতীতের মত নারী সমাজকে ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালনে আহবান জানান।

তিনি ৭ ডিসেম্বর  সন্ধা সাড়ে ৫টার দিকে শহরের মোসলেমা একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার ২ নংওয়াড   আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোনশেদ আলম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ২নং ওয়ার্ড মহিলা জামায়াতের সভাপতি শফিকুল ইসলাস, সেক্রেটারী বেলাল হোসেন, ২নং ওয়ার্ড মহিলা জামায়াতের সভানের্তৃ তাহারিমা খাতুন,  সেক্রেটারী খাদিজা খাতুন,শহর কর্মপরিষদ সদস্যা হাসিনা বেগম, তানজিলা জামান,তাহেরুন,  ২নং ওয়ার্ড জামায়াত মনোনিত কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,আমরা এমন এক সংগ্রামে লিপ্ত রয়েছি, যার মাধ্যমে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। কোন ক্ষেত্রে জুলুম, নির্যাতন, অন্যায়, অনাচার ও অপরাধ প্রবণতা থাকবে না। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোন হানাহানী ও বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই সমান আইনের আশ্রয় গ্রহণের সুযোগ লাভ করবেন। দেশ অপশাসন- দুঃশাসন মুক্ত হবে। তিনি সে শান্তির সমাজ বিনির্মাণে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

চাঁদাবাজরাই এখন সংখ্যালঘুদের কাছে ভোট চাইছে

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

হাদির স্ত্রীর আবেগঘন বার্তা ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনিতে ব্রেকিং দ্যা সাইলেন্স  এর ক্রীড়া সামগ্রী বিতরন

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনিতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’