সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

​
এস এম মোতাহিরুল হক শাহিন, তালা প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হোসনে আরা-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ডাঃ মাহামুদুল হক,কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা,এস এম মোতাহিরুল হক শাহিন,স্নেহ লতা মন্ডল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি, তালা, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ”কে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে নির্বাচিত করা হয়।

শুভেচ্ছা গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হোসনে আরা কলেজের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

​

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

জামায়াতের সঙ্গে পল কাপুরের বৈঠক

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই……মুহাদ্দিস রবিউল বাশার