মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ ::
সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ও তারালী ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও হিন্দু সমাবেশ এবং নির্বাচনীয় জনসভা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (০৫ফেব্রুয়ারি ) সকাল থেকে কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেতুলিয়া বাজার ও তারালী বাজারে গণসংযোগ, সকাল ১২টা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামের হিন্দু সমাবেশ,বিকাল ৪ টা ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনীয় জনসভা ও সন্ধ্যায় তারালী ইউনিয়নের তারালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। এসময় তিনি বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বারবার ক্ষমতার পালাবদল ও নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার। তিনি আরও বলেন আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, মাওলানা মুমিনুর রহমানসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
















