শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

 

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে ন

জামায়াতে ইসলামী দেশের কোথাও ঘের দখল করে না, জমি দখল করে না, কিংবা বালু উত্তোলন করে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরওয়ার।

তিনি বলেন, সারাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশ গঠনের যে ঢেউ শুরু হয়েছে, তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি।

গোলাম পরওয়ার বলেন, ‌‘জামায়াতে ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। কোনো উসকানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকতে হবে। একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সেই ফাঁদে পা দেবো না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

আহসানুর রহমান রাজীব

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

গুম, খুনের শিকার মায়েদের কান্নার পানি বুড়িগঙ্গার চেয়ে বেশি হতো

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম 

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

ঈদুল আজহা কবে জানাল আমিরাত

নির্বাচিত হলে বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করব : আউয়াল

হাইকোর্ট শাকসু নির্বাচন স্থগিত করলেন

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২