মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি মরিচ্চাপ ব্রিজের মুখে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিচ্চাপ ব্রিজের মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েক যাত্রি ছিটকে পড়ে আহত হন। পথচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, জামালনগর গ্রামের আরশাফ, সোহেল রানা ও আসলাম। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, মরিচ্চাপ ব্রিজ এর দক্ষিণ পারে ৪ রাস্তার সংযোগ স্থল। সেখানে একদিকের যানবাহন অন্য রোডের যানবাহন দেখতে পাওয়ার সুযোগ নেই। ফলে অতিরিক্ত গতিতে যান চলাচল ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সেখানে কোন গতি রোধক ব্যবস্থাও নেই।

দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সড়ক প্রশস্থ করা ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানান হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

শত শত অবৈধ কয়লা ভাটিতে দমবন্ধ জনজীবন, নির্বিকার প্রশাসন

কয়রায়  অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন 

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আইজিএ কৃষি মেলা

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র  তিনতলা ভবমের  ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন