বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৭, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

ডেস্ক নিউজ :  শাড়ি নিয়ে ফেরত না দেওয়ায় সম্প্রতি দুটি ফ্যাশন হাউস প্রতারণার অভিযোগ এনেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগ গড়িয়েছে মামলা পর্যন্ত। শাড়ি বিতর্কের শেষ না হতেই ভারতীয় এক প্রযোজকের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে তিশার বিরুদ্ধে।

কলকাতার সিনেমা ‌‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান অভিযোগ করেছেন, তাঁর প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিশা।

শরীফ খান অভিযোগে বলেন, ‘ভালোবাসার মরশুম সিনেমায় বলিউডের শরমন যোশি, কলকাতার সুস্মিতা আর বাংলাদেশের তানজিন তিশার অভিনয় করার কথা ছিল। আমি বাংলাদেশে গিয়ে তিশার সঙ্গে কথা বলে, তাঁর শিডিউল নিয়ে, ৩০ হাজার টাকা নগদ দিই এবং পরে তাঁর অ্যাকাউন্টে ৪ লাখ ১২ হাজার টাকা জমা দিই। আমি তাঁর শিডিউল অনুযায়ী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ভিসার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করি। কিন্তু নির্দিষ্ট তারিখের দুই দিন আগে সে জানায়, ওই ডেটে ভিসার জন্য দাঁড়াতে পারবে না।

কারণ, সে আমেরিকা যাবে। আমি তাকে অনেকভাবে অনুরোধ করার পরও সে যখন রাজি হচ্ছিল না, আমি পুরো সিনেমার শিডিউল চেঞ্জ করি। নতুন করে যখন সব গুছিয়ে এনেছি, তিশা আমাকে ফোন করে জানায়, সে শাকিব খানের সিনেমাটি করছে, তাই এই সিনেমা আরও মাস দুয়েক পেছাতে হবে। আমি তখন তাকে বোঝালাম, বারবার তো শিডিউল বদলানো সম্ভব না। এরই মধ্যে অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। কিন্তু সে তার কথাতে থাকল; আমি বাধ্য হয়ে তাকে বললাম, তাহলে তোমাকে আর সিনেমাটি করতে হবে না, তুমি বরং আমার টাকাটা ফেরত পাঠিয়ে দাও। কিন্তু সে টাকাটা পাঠায়নি।’

প্রযোজক জানিয়েছেন, একই সিনেমায় বাংলাদেশের খায়রুল বাশারও চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু পরে চরিত্র ভালো না লাগায় তিনি নিজে থেকে সরে গিয়েছেন এবং কোনো রকম ঝামেলা না করে অ্যাডভান্স নেওয়া ২ লাখ টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তানজিন তিশা অ্যাডভান্স নেওয়া কোনো টাকাই ফেরত দেননি।

এ বিষয়ে গণমাধ্যমকে তানজিন তিশা জানান, অভিযোগ পুরোই ভিত্তিহীন। বরং ওই প্রযোজক প্রায়ই গভীর রাতে তাঁকে কল দিয়ে বিরক্ত করতেন। তিশা বলেন, ‘আমাকে চুক্তির সময়ে এক-তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস অন্য কোনো কাজ করিনি। চুক্তিতে স্পষ্ট লেখা, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরতযোগ্য নয়।’

তিশা আরও বলেন, ‘শরীফ নামে এক ব্যক্তি গভীর রাতে আমাকে ফোন করে কথা বলতে চেয়েছেন। এত রাতে কেন কথা বলব? এটা পেশাদার আচরণ না। আমি দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি যে এই সিনেমার প্রকৃত প্রযোজক, এরও কোনো প্রমাণ নেই। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।’

তিশার আইনজীবী জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘চুক্তি অনুযায়ী তিশা সব দায়িত্ব পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন, কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালক ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে পারেননি। চুক্তির শর্ত অনুযায়ী এ ব্যর্থতা পরিচালকের ডিফল্ট হিসেবে প্রমাণিত হয়। তিশার পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতা হয়নি। বরং শিডিউল নষ্ট হওয়ায় তিনিই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন আব্দুর রঊফ

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি…. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা, জনভোগান্তি চরমে

১৪ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

সাবেক এমপি হাবিবের কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়

পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

মোবাইল কোর্টের মাছ নিধনের বদলে বিক্রি