বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন আব্দুর রঊফ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান।

প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ও ৩০০ ফিটে সমাবেশ স্মরণীয় করে রাখতে এবং সর্বোচ্চ লোক সমাগম ঘটাতে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনসহ জেলার ৭টি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। তার নির্বাচনী এলাকাসহ জেলার নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে সকল প্রস্তুতি নিয়ে ঢাকায় গিয়েছেন তিনি। ইতিমধ্যে তার অনেক কর্মী ও সমর্থকরা ঢাকার ৩০০ ফিটে সমাবেশ স্থলে পৌছে গেছে।

আলহাজ্ব মো. আব্দুর রউফের নেতৃত্বে সাতক্ষীরা-২ তার নির্বাচনী হাজার হাজার মানুষ ঢাকায় পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে নিয়ে দেশ ছেড়েছিলেন দেশ নায়ক তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সাতক্ষীরা জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দেবেন।

দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের প্রচারণা শুরু

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার, বনে অবমুক্ত

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী  পিঠা উৎসবের উদ্বোধন

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

কয়রায় দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তারদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত