বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাকিব-মাশরাফির ফেরার পথে যে শর্ত জুড়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

সময় ডেস্ক :: সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন-এমন খবর অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ক্রীড়াঙ্গনে। তবে তিনি কবে নাগাদ ফিরবেন, এর নিশ্চয়তা কেউই দিতে পারেনি। কিন্তু আজ অবশেষে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজা দেশের ক্রিকেটে আবার ফিরতে পারবেন।

সাকিব-মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে আবারও প্রাসঙ্গিক হতে পারবেন, তবে তাতে একটি শর্ত জুড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শর্তটাও খুবই সহজ, দেশের এই দুই ক্রিকেটারের নামে থাকা যে সব মামলা সেগুলোর সমাধান করতে হবে। এই ইস্যুতে সরকার শতভাগ নমনীয় থাকবে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাকিব-মাশরাফির প্রশংসা করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। তারা যদি নিরপরাধ হয়ে সবকিছু কিউর(সমাধান) করে এসে মাঠে আসেন আমাদের মোস্ট ওয়েলকাম(স্বাগতম) তাদেরকে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, সাকিব-মাশরাফির প্রতি মানুষের ভালোবাসার মাত্রা অনেক। সাকিব-মাশরাফিকে আইনজীবির মাধ্যমে আইনগত বিষয়গুলো দেখার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, ‘তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যেহেতু তাদের মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে লয়ার(আইনজীবি) রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস(মুখোমুখি) করে। তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে তাদেরকে ওয়েলকাম করব।’

সাকিব-মাশরাফি ইস্যুতে সরকার শতভাগ নমনীয় থাকবেন বলে আশ্বাস দিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস(লড়াই) করে আপনারা যদি নিরাপরাধ হন আপনারা সবকিছু কিউর(সমাধান) করে এসে যদি আপনারা মাঠে আসেন আমাদের মোস্ট ওয়েলকাম। আমরা এটুকুতে শতভাগ নমনীয় থাকব ইনশাল্লাহ।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ…

হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

প্রতাপনগরে ধানের জমি জিম্মী করে জোর করে লবন পানি উঠানোর অভিযোগ

আমি শুধু জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমীর

অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন- লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ