বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উত্যক্ত ও কটূক্তি করার জেরে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে সম্প্রতি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন ওই যুবক। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর আজ সকালে ওই যুবককে মুন্সিগঞ্জ এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে স্থানীয়রা ওই যুবকের বিরুদ্ধে আগে থেকেই বিক্ষুব্ধ ছিলেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। তবে এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘর্ষের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই : সেনাপ্রধান

চাঁদাবাজরাই এখন সংখ্যালঘুদের কাছে ভোট চাইছে

বেনাপোল বন্দরে ভ্রমণে ১৭ লাখ টাকা রাজস্ব আয়

প্রতাপনগরে ধানের জমি জিম্মী করে জোর করে লবন পানি উঠানোর অভিযোগ

যুবকদের নৈতিকতা, দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, কেউ বেকার থাকবে না

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

নিলামের আগেই সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ 

সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আব্দুল খালেক