মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

এস, এম, মোস্তফা কামাল :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রেসক্লাবের দ্বিতীয় তলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্যামনগর সংবাদদাতা প্রেসক্লাবের সেক্রেটারি এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় এবং সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠান টি অনুষ্টিত হয়।

সংবর্ধিত প্রধান অতিথি শ্যামনগরে ৩ বারের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ ও উপকূলীয় জনপদ। উপকূল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপকূলীয় বোর্ডের দাবী কর্তৃপক্ষ কে অবহিত করবেন। তিনি আরো বলেন, “দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, টেকসই বাঁধ, খাল খনন ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থাই হতে পারে শ্যামনগরবাসীর প্রকৃত নিরাপত্তা।” একটি শক্তিশালী গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের উন্নয়ন, দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো যুক্তিনির্ভর সমালোচনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে উল্লেখ করে তিনি প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ

কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘর সহ আসবাবপত্র

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আর্জেন্টিনায় খাদ্য কিনতেও ঋণ নিচ্ছে মানুষ

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২