রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

স্বাধীনতাবিরোধী দল জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতকে দেশের কোনও মানুষ এখন আর বিশ্বাস করে না। দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। একটি দল নির্বচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই দলটি স্বাধীনতাবিরোধী, এদের বিশ্বাস করা যায় না।

তিনি বলেন, ‘দলটিকে বাংলাদেশের কোনও মানুষ এখন আর বিশ্বাস করে না। কারণ এই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের এই দেশের মানুষ বিশ্বাস করতে পারে না।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বলতে হয় না, পত্রিকায় দেখলাম। হেফাজতের আমির বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয়। চরমোনাই পীর তাদের জোট থেকে বের হয়ে বললেন, জামায়াতে ইসলামী সবচেয়ে মিথ্যাবাদী দল।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অর্থবহ নির্বাচনের মাধ্যমে আমরা সৃজনশীল ও ইফেক্টিভ একটি সরকার গঠন করতে পারবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছেন তারা জানেন, এই দলটির রগ কাটার অভ্যাস রয়েছে। এ জন্য এই দল থেকে আমাদের সজাগ থাকতে হবে।’

এ সময় পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। এর আগে ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, জনসভায় উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও সাধারণ মানুষ মিছিলসহ অংশ নেন। রবিবার বিকালের জনসভায় কয়েক হা

জার বিএনপি নেতাকর্মী, নারী-পুরুষ-শিশুরা অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

পাইকগাছায় জিয়া পরিবারের জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত : জ্বালানি বিভাগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপস্থাপনায় ক্ষুব্ধ বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ: মেডিকেল বোর্ড

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান