শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সক্রিয় বিসিবি সাকিবকে ফেরাতে

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরাতে সক্রিয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনাও তৈরি হয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’

সাকিবের বিরুদ্ধে পুরোনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, ‘পরে সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রবিবার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।’

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

ভ্যাটিকান ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি খামারে হামলা করে ১৫০ ভেড়া লুট করলো ইসরাইলিরা

লাশ পোড়ানোর ঘটনার মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চাম্পাফুলে নবনির্বাচিত এম পি হাফেজ মোঃ রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

কয়রায় রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা

সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ