বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিক্ষার্থীদের মিলনমেলা পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২২, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দিনভর বিদ্যালয় মাঠে কোরআন ও গীতা পাঠ সহ বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকালে দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বোরহান উদ্দিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, অত্রবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আযম, দীপঙ্কর সরকার, প্রণব কুমার বিশ্বাস ও সহকারী শিক্ষক জোবাইরিয়া আক্তার, অভিভাবক প্রশান্ত সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক খোরশেদ আলম। এর আগে বুধবার প্রতিযোগিতার প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

প্রসঙ্গত, এর আগের প্রধান শিক্ষকের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে ক্রীড়া প্রতিযোগিতা সহ সব ধরনের চিত্তবিনোদন থেকে বঞ্চিত ছিল অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় গত দুদিন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে পুরো প্রতিযোগিতা উপভোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উচ্ছাস আর আনন্দে মিলন মেলায় পরিণত হয় বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারস স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত 

শার্শায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান

নিয়োগের দুই দিনের মাথায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংক এমডির