বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২১, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, অবঃ প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪টি গ্রুপে ১২ ইভেন্টে বিজয়ী ৩৬ ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের বর্ষসেরা শিক্ষার্থী মায়িশা মৌনতা (৯ম শ্রেণি), শ্রেষ্ঠ ক্রীড়াবিদ তাজকিন আহমেদ (১০ম শ্রেণি), বিদ্যালয় সেরা শিক্ষার্থী রাইসা রাফসানা রুহি (৭ম শ্রেণি) ও স্কাউটস এর পিএস এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বর্ণা (এসএসসি পরীক্ষার্থী) কে সংম্বর্ধনা প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, কৌতুক, নাটিকা ও কবিতা আবৃত্তি করা হয়।

সর্বশেষ - Uncategorized