সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর ৭ দিনেও সন্ধান মেলেনি

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু আলভী নিখোঁজের ৭ দিন পরও কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি, মাইকিং করেও কোন সন্ধান পায়নি।

আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে। দেখতে দেখতে ৭ দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আলভীর কোন খবর এখনও পরিবারের কাছে পৌছায়নি। আলভীর মা-বাবা সন্তানের খোঁজে চোখের পানি ফেলতে ফেলতে কাতর হয়ে পড়েছে। বাড়ি থেকে নিখোঁজের সময় সে জিন্সের প্যান্ট ও কিছু জামা কাপড় নিয়ে গেছে বলে জানাগেছে। শ্যামলা বর্ণের, মাঝারী দেহের অধিকারী আলভীর সন্ধান কেউ জানতে পারলে তার পিতার মোবাইল নং ০১৭২৮২৪০৮৮৩ বা মাতার মোবাইল ০১৭৫৯১৭১১৪৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চাম্পাফুলে নবনির্বাচিত এম পি হাফেজ মোঃ রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

কয়রায় ১০ ফুট লম্বা অজগার সাপ উদ্ধার  অতপর সুন্দরবনে অবমুক্ত 

কয়রায় বিএনপির প্রার্থীকে বিজয়ীক রতে সাংগঠনিক সভা 

কালীগঞ্জে গণ ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার

দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পাগড়ী প্রদান

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহর