সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তাহিয়্যাতুল অজু নফল নাকি ওয়াজিব?

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১০, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : প্রশ্ন : তাহিয়্যাতুল অজু নফল নাকি ওয়াজিব? তাহিয়্যাতুল অজু আদায় না করলে কি গুনাহ হবে?

উত্তর: তাহিয়্যাতুল অজু অর্থাৎ অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, বরং নফল। তাহিয়্যাতুল অজু আদায় করলে সওয়াব হবে, আদায় না করলে গুনাহ হবে না। নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় ছাড়া যে কোনো সময় অজু করার পর তাহিয়্যাতুল অজু আদায় করা যায়।

তাহিয়্যাতুল অজু অত্যন্ত ফজিলতপূর্ণ নফল নামাজ। বেশ কিছু হাদিসে এই নফল নামাজের ফজিলত বর্ণিত হয়েছে। এখানে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করছি:

উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, যে মুসলমান সুন্দরভাবে অজু করে তারপর দাঁড়িয়ে মনোযোগের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (সহিহ মুসলিম: ২৩৪)

ওসমান ইবনে আফফানের (রা.) আজাদকৃত গোলাম হুমরান থেকে বর্ণিত একদিন ওসমান (রা.) অজুর পানি চাইলেন। এরপর তিনি অজু করতে শুরু করলেন। তিনি তিনবার হাতের কব্জি পর্যন্ত ধুলেন, কুলি করলেন এবং নাক ঝাড়লেন। তিনবার তার মুখমন্ডল ধুলেন। ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন। বাম হাত একইভাবে ধুলেন। মাথা মাসাহ করলেন। তার ডান ও বাম পা টাখনু পর্যন্ত ধুলেন। তারপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার এ অজুর মত অজু করতে দেখেছি। অজু শেষে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি আমার এ অজুর মত অজু করবে এবং দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করবে, নামাজে অন্তরে নিজের সঙ্গে অন্য কোনো কথা বলবে না, ওই ব্যাক্তির পুর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি: ১৬০, সহিহ মুসলিম: ২২৬)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন ফজরের সময় বেলালকে বললেন, হে বেলাল! ইসলাম গ্রহণ করার পর তুমি এমন কী আমল করেছ যে কারণে তুমি অনেক সাওয়াব লাভ করার আশা করতে পার। আমি (স্বপ্নে) জান্নাতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল (রা.) বললেন, আমি তো অনেক আশা করার মতো কোনো আমল করিনি। তবে রাতে বা দিনে যখনই আমি অজু করি, সে অজু দিয়ে যতটুকু পারি নামাজ আদায় করি। (সহিহ বুখারি: ১১৪৯, সহিহ মুসলিম: ২৪৫৮)

তাহিয়্যাতুল অজু আদায়ের নিয়ম

তাহিয়্যাতুল অজু আদায়ের পদ্ধতি অন্যান্য নফল নামাজের মতোই। অজু করে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করে নামাজ শুরু করবেন। নিয়ত আরবিতে করার প্রয়োজন নেই, কোনো দোয়া পড়ারও প্রয়োজন নেই। সুন্নত অনুসরণ করে উত্তমরূপে অজু করার পর নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বলবেন, ‘দুই রাকাত তাহিয়্যাতুল অজু আদায় করছি’। তারপর তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে মাধ্যমে নামাজ শুরু করবেন।

অন্যান্য নফল নামাজের মতো সুরা ফাতেহা পড়বেন, সুরা মেলাবেন, রুকু ও সিজদা আদায় করবেন, তারপর দাঁড়িয়ে আবার সুরা ফাতেহা পড়বেন, সুরা মেলাবেন, রুকু ও সিজদা করবেন, তারপর শেষ বৈঠক করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা

বাবা-ছেলের মনোনয়ন জমা, যাচাই-বাছাইয়ে দুটিই বাতিল

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সাক্ষাৎ

২০২৫-২৬ সালের জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার আয়োজন ঘিরে নানা অভিযোগ

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সাকিব-মাশরাফির ফেরার পথে যে শর্ত জুড়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪