শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে একই গ্রামে দু’ ঘন্টায় দু’জনের মৃত্যু

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১০, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে দু’ ঘন্টার ব্যবধানে দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাদের একসঙ্গে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাগেছে শুক্রবার দিবাগত রাতে বালিয়াপুর গ্রামের মৃত তরফ আলী গাজীর ছেলে রজব আলী গাজী নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। একই গ্রামের ইজ্জত আলী গাজীর স্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী রিজিয়া বেগম কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাদের জানাযা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হাফেজ মোহাম্মদ সাকিব হোসেন।
এ সময় জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমির মাওঃ জিয়াউর রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইপিএল সম্প্রচারে বাধা নেই : তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট  উদ্বোধন

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন