রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দলে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ ও রূপান্তর।
ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউপির প্রশাসকের পক্ষে ইউপি সদস্য ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সদস্য এস এম জুলফিকর আলী। রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায়  উপজেলা কো-অডিনেটর খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরাসহ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনা স্ব স্ব ওয়ার্ডের সভাপতির মাধ্যমে উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত UDMC কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে ইউনিয়নবাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন। এ সময় সকল ইউপি সদস্য ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

জামায়াতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা