শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক হতে সকাল থেকেই দলে দলে মসজিদে সমবেত হয়েছেন হাজারো মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায়ের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখছেন সবাই।

শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, আবার কেউবা একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্য মসজিদে চলে যেতে দেখা গেছে।

নামাজ পড়তে আসা মুসল্লি একরামুল বলেন, ‘রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।’

সাইফুল হক নামের আরেক মুসল্লি বলেন, ‘বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে একধরনের প্রশান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।’

নামাজ পড়তে আসা আবু সালেহ বলেন, ‘বায়তুল মোকাররমে নামাজ পড়ার মধ্যে একধরনের আনন্দ কাজ করে। হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করছি, যা খুবই তাৎপর্যপূর্ণ।’

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বরাবরের মতোই মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। মসজিদের প্রতিটি প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক

জাতিসংঘের জরিপে সাতক্ষীরা -৩ সহ বিএনপি ১৬৫ টি আসনে এগিয়ে……কাজী আলাউদ্দীন

সেনাবাহিনীর সহায়তা দরকার নির্বাচন উৎসবমুখর করতে প্রধান উপদেষ্টা

হাইকোর্ট শাকসু নির্বাচন স্থগিত করলেন

আশাশুনিতে বাঁধ কেটে ধানক্ষেতে লোনা পানি উঠানোর প্রতিকার প্রার্থনা

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

সাতক্ষীরা নিউ মার্কেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন