মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, জামায়াতের নিন্দা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের গুরুতরভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের উপর পুলিশের লাঠিপেটার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অন্তত তিন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন—তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা সাধারণত পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাদের উপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না। সরকারের নিকট সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি। আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার নিন্দা আশাশুনি প্রেস ক্লাব নেতৃবৃন্দের

‘খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার’

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

খুলনায় মধ্যরাতে আগুনে দোকান ভস্মীভূত

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত