রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  খুলনা মহানগরীর জোড়গেট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অন্তত ৩০টি অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র নির্মাণ কার্যক্রমের সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়। আটকরা হলেন, শহিদুল ইসলাম, আকবর এবং অপর একজন অজ্ঞাতনামা ব্যক্তি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামগুলো দিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র তৈরির কারখানা শনাক্তের পাশাপাশি অন্তত ৩০টি অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসব যন্ত্রাংশ ফিনিশিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ অস্ত্রে রূপান্তর করা হতো।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা এই স্থান থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে বলে পুলিশের কাছে তথ্য ছিল। পাশাপাশি সম্প্রতি খুলনায় সংঘটিত অস্ত্রের ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এবং সুন্দরবন এলাকায় বনদস্যুদের কাছে যে অস্ত্র সরবরাহ করা হচ্ছে, সেগুলোর একটি বড় অংশ এই কারখানা থেকেই সরবরাহ করা হয় বলে আমাদের কাছে তথ্য ছিলো।

ডিসি তাজুল ইসলাম জানান, গত ছয়মাস ধরে এই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। তবে এখানে অস্ত্রের চূড়ান্ত ফিনিশিং করা হতো না। প্রাথমিকভাবে অস্ত্র তৈরি করে অন্যত্র নিয়ে গিয়ে ফিনিশিং শেষে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হতো।

তিনি আরও বলেন, এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র নির্মাণ ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জামগুলো ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - Uncategorized