শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ০৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ মানব পাচার ও মানব চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক্স রিইন্টিগ্রেশন ইমরান হোসেন পরিচালনায় ইউনিয়ন সিটিসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা অন্ন্যা চক্রবর্তী।
তিনি তার বক্তব্যে বলেন- ব্র্যাক নানামুখী কর্মকান্ডে অবদান রেখে চলেছে, মাইগ্রেশন প্রোগ্রাম এর আজকের অনুষ্ঠান তারই অংশ। মানব পাচার নিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলাতে কাজ করছে এটা আমি অবগত। নারী শিশুদের মানব পাচার বিষয়ে সচেতনতা সবার আগে বেশি জরুরি। শুধু আমরা জেনে বুঝে বসে থাকলে হবে না, দ্বায়িত্ব নিয়ে সবাইকে এবিষয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত ভাবে চলছে ব্র্যাকের এই সভাকে আমি সাধুবাদ জানাই। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এসে ইউনিয়ন সিটিসি মিটিং করছে মানে এটা তাদের একার কর্তব্য নয়। আমাদের ও এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সুদুর প্রসারী পদক্ষেপ নিতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ০৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ সহিদুল মৃধা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সাইকোসোশ্যাল কাউন্সেলর নন্দিতা সরকার, ফিল্ড অর্গানাইজার ফাতেমাতুল আহসান আখি এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতাধীন ”Combating Human Trafficking through Strengthening 4Ps” প্রকল্পের সকল কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয় এবং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ মানব পাচার প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি মানব পাচার প্রতিরোধে কাজ করার পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতাধীন ”Combating Human Trafficking through Strengthening 4Ps” প্রকল্পের সকল কার্যক্রম সমুহ বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ।
















