সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে আজ (সোমবার) বিকেলে হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করেন চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

এদিকে দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালটির সামনে ভিড় করতে দেখা যায়নি। শুধুমাত্র কিছু পথচারীদের থমকে তাকাতে দেখা গেছে। নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন।

গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর থানায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

আশাশুনি ব্রিজের মুখে ইজিবাইক-ভ্যান মুখোমুখি সংঘর্ষঃ আহত-৩

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না .. আজিজুল বারী হেলাল

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক

খুলনা-যশোরে দুই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ