শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসী জিয়ার অনতিবিলম্বে গ্রেফতার ও শক্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Ekramul Kabir
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: মাদকবিরোধী প্রতিবাদ করায় অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ হাতেম আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বিরোধী প্রতিবাদ করায় হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ৯ সেপ্টেম্বর বিকালে ব্রহ্মরাজপুর বাজারে তাদের প্রকাশ্য মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকার নিরীহ নাগরিক জাকির হোসেন ও আব্দুল কাদের এর উপর জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হত্যাকান্ডের উদ্দেশ্যে হামলা চালায়।

হামলার শিকার হয়ে আহত ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন, দহাকুলা গ্রামের আজিমুদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ও ইয়াবা কারবারি জিয়া, তার ভাই হাফিজুল এবং জিয়ার দুই পুত্র ফাহিম ও নাঈম দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।

ফ্যাসিবাদের আমলে হামলাকারী মাদক ব্যবসায়ী জিয়া ছিল পুলিশের দালাল, পরবর্তীতে পট পরিবর্তনের পর সে গিরগিটির মত রং পাল্টিয়ে বিএনপি’র সমর্থক সেজে জিয়া ফাউন্ডেশন এর ভুয়া পরিচয় ব্যবহার করে সে সরকারি সম্পদ ও জিয়া ফাউন্ডেশনের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে অবৈধভাবে ভোগ করছে। সে অনেকের সামনে বলেছে সে জিয়া ফাউন্ডেশন থেকে ভাতা পায়। জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধুলিহর বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।

তার বিরুদ্ধে সুইপার সম্প্রদায়ের স্ত্রী কে জোরপূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং এলাকায় একাধিক নারীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির জ্বলন্ত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। মানববন্ধনে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুর্ধর্ষ আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার না করলে জনগণ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধনে ব্রহ্মরাজপুর ও ধুলিয়ার ইউনিয়নের অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির ন্যায়-শান্তি ও উন্নয়নের মহাযাত্রা শুরু

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়াপ্র তিযোগিতার পুরস্কার বিতরণ 

আজ বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণ জরুরি

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন

কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আব্দুল খালেক